ডেঙ্গু প্রতিরোধে সরকারি কমার্স কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
ছবি সংগ্
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও শিক্ষার্থীদের সচেতন করতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সরকারি কমার্স কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, সরকারের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি কমার্স কলেজ ছাত্রদলের নেতা মো. নুর নবী (রাজ্জাক) বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথায় এডিস মশার প্রজনন হচ্ছে, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি প্রয়োজন। এ কারণে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে।
কর্মসূচিতে মামুন চৌধুরী, আলভী, মো. খালেদ, তাহমিদ, জাহিন, সাজ্জাদ ও নাহিদুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন